ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে নবীনগর উপজেলার বড়াইল ও আশুগঞ্জ উপজেলার লালপুর, শরীফপুর এবং দক্ষিণ তারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১২ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক বলেন, ‘হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আছে। তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘হাসপাতাল থেকে জেনেছি বিকাল ৪টা থেকে একটি পাগলা কুকুর বড়াইলের আশপাশের কয়েকটি এলাকায় ২০ জনকে কামড়ে আহত করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, ‘কুকুরে কামড়ানোর ঘটনা পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে আমরা খোঁজখবর নেবো।’

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন আছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম