নোয়াখালীতে ৩ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:০৪

নোয়াখালীর চাটখিল উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দুই পরীক্ষার্থী ও পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভীমপুর উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মাইন উদ্দিন।  

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বেলা সাড়ে ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষায় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দুই পরীক্ষার্থী ও পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভীমপুর উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অপরাধে কেন্দ্র সচিব তাদের বহিষ্কার করেন।

একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্র পর্যবেক্ষককে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম