রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ১২:২৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০

কক্সবাজারের উখিয়া উপজেলায় মো. জাফর (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জাফর ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫১ ব্লকের মৃত বদিউর রহমানের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পের স্বেচ্ছাসেবক মো. হারুন জানান, সন্ত্রাসীদের একটি দল ভোররাতে ক্যাম্পে পাহারার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের ওপর হামলা চালায়। এতে জাফর নামে এক স্বেচ্ছাসেবক মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

এএসপি ফারুক আহমেদ জানান, ক্যাম্প-১৮ এর এইচ/৫১ ব্লকে ঢুকে পাহারারত স্বেচ্ছাসেবকদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। আক্রমণ করে এবং ১/২ রাউন্ড গুলি করে। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং জাফরকে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও রোহিঙ্গারা আহত জাফরকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম