ছয় মাসের সাজা এড়াতে ৮ বছর আত্মগোপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯

মাদক মামলায় ছয় মাসের সাজা এড়াতে আট বছর আত্মগোপনে ছিলেন জিয়া তৌহিদ। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্ব ফিরোজ শাহ এলাকার মৃত এম বি তৌহিদের ছেলে জিয়া তৌহিদ। 

ওসি ওয়ালী উদ্দিন আকবর জানান, ২০১৩ সালে নোয়াখালী সুধারাম থানায় জিয়া তৌহিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। ওই মামলায় ২০১৫ সালের ১৪ জানুয়ারি আদালত রায় দেন। রায়ে তৌহিদের বিরুদ্ধে ছয় মাসের সশ্রম কারদাণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এই মামলার ছয় মাসের সাজা এড়াতে আট বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি