মিনি ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত 

কক্সবাজার প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত। আহত হয়েছেন একই এলাকার রেহেনা ও খোরশিদা বেগম।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলান ভূঁইয়া জানান, দুপুরে অটোরিকলায় কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন ফাতেমা ও তার ছেলেসহ কয়েকজন। এ সময় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় পৌঁছালে পেছন দিকে থেকে আসা একটি মিনি ট্রাক অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ সময় ফাতেমা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনের পর লাশ হাসপাতালে রয়েছে। স্বজনদের সঙ্গে আলাপের পর হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্ঘটনার পর মিনি ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম