২ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৪

বান্দরবা‌নে দুই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় শফিউল আলম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই আদেশ দেন। একইসঙ্গে এক লাখ এক টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি শিশুটি‌কে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে শফিউল আলমকে আসামি করে ভুক্তভোগীর বাবা বান্দরবান সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

পরে দীর্ঘ যাচাই-বাছাই আর ১১ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরেও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন। সব কিছুর ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আসামিকে এই সাজা দেওয়া হয়েছে।

এদিকে, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও আইনজীবী।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের