শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৭

ফেনী সদর উপজেলায় শিশু (৫) ধর্ষণের অভিযোগে ফখরুল ইসলাম (২২) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শিশুটির মা ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই শিক্ষক ফেনী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার ছাত্রী। সোমবার (২৬ সেপ্টেম্বর) তাকে ডেকে মাদ্রাসার ছাদে নিয়ে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ করেন ফখরুল ইসলাম। বিষয়টি কাউকে না বলতে নিষেধ করেন। পরে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এরপর ধর্ষণের বিষয়টি মাকে জানায়। শিশুটির মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঘটনাটি জানান। এরপর মাদ্রাসায় গিয়ে ফখরুল ইসলামকে পিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ওই মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরে আদালতে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের