গ্রেফতার হয়নি পুলিশ সদস্যকে কামড়ে ছিনিয়ে নেওয়া আসামি

নোয়াখালী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ সদস্যকে কামড়ে ছিনিয়ে নেওয়া আসামি ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে (৪৫) এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বুধবার দিবাগত রাতে (২৯ সেপ্টেম্বর) ৮ নম্বর ওয়ার্ড এলাকার একটি সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় খোয়া যাওয়া হাতকড়া উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ইসমাইল হোসেন ওরফে বয়াতি পলাতক রয়েছেন।  

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসমাইল হোসেন বয়াতিকে ধরতে অভিযান চলছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম বিষয়টি তদন্ত করছেন।  

এর আগে, বুধবার বিকাল ৪টায় উপজেলার জামাইয়েরটেক এলাকায় মাদক বিক্রি হচ্ছে খবরের ভিত্তিতে এএসআই রবিউলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে গ্রেফতার করা হয়। পরে, বয়াতিকে ছাড়িয়ে নিতে তার পরিবারের কয়েকজন নারী ও পুরুষ এসে উপস্থিত হন। একপর্যায়ে আসামিকে নিয়ে পুলিশ সদস্যরা থানার উদ্দেশ্যে রওয়ানা হলে, এক নারী পুলিশের হাত কামড়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এরপর এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে দফায় দফায় অভিযান চালিয়ে সাত জনকে আটক করে কারাগারে পাঠায়। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।   

কোম্পানিগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, ভোর চারটা পর্যন্ত অভিযানে চার নারীসহ সাত জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি