ইঞ্জিনে পাখি, ত্রুটি সারিয়ে গন্তব্যে উড়াল দিলো ২ প্লেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৮

অবশেষে গন্তব্যের উদ্দেশে উড়াল দিয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া দুটি ফ্লাইট। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক সময়ে যাত্রী নিয়ে ফ্লাইট দুটি ছেড়ে যায়।

এর মধ্যে দুবাই এয়ারওয়েজের ফ্লাইটটি দুপুর ২টা ৫৫ মিনিটে ১৮০ যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে গেছে। আরেকটি মাস্কাটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এটি দুপুর ১টা ২০ মিনিটে ২৫৪ যাত্রী নিয়ে ওমানের মাস্কাটের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।

চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলে, ‘দুবাই এয়ারওয়েজ প্লেনটি সচল করার জন্য শুক্রবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে চার জনের একটি প্রকৌশলী টিম চট্টগ্রামে আসেন। তারা চেষ্টা চালিয়ে এটিকে সচল করেন। অপরদিকে, বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল থেকে দীর্ঘ চেষ্টায় এটির ত্রুটি সারান। এরপর দুপুরে দুটি ফ্লাইট গন্তব্যে ছেড়ে যায়।’

এর আগে, বৃহস্পতিবার রাতে প্লেন দুটি উড্ডয়নের আগে ইঞ্জিনে পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। অনেকক্ষণ চেষ্টা করেও ত্রুটি সারাতে সক্ষম না হওয়ায় শেষ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়।

উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ‘রাত ৮টা ২৬ মিনিটে ফ্লাই দুবাইয়ের প্লেনটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ১৮০ যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে অবতরণের পর চেকিংয়ের সময় ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। অনেকক্ষণ চেষ্টার পরও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়। একই কারণে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট রাত ১০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। এটিতে পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। এই কারণে ওই ফ্লাইটেরও যাত্রা বাতিল করা হয়েছে। এই ফ্লাইটে ২৫৪ জন যাত্রী ছিলেন। দুই ফ্লাইটের মোট ৪৩৪ যাত্রীকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিভিন্ন হোটেলে রেখেছে।’

/এফআর/
সম্পর্কিত
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে