সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো ২ যুবকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
০২ অক্টোবর ২০২২, ১২:৪৭আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তেলবাহী লরির সঙ্গে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন।

রবিবার (২ অক্টোবর) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে এই ঘটনা ঘটে। হতাহতরা অটোরিকশার যাত্রী। 

নিহতরা হলেন—মোহন বণিক (৩২) ও সুমন গোস্বামী (৩০)। তাদের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।

হাইওয়ে পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মোহন ও সুমন। বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অটোরিকশা ও একটি মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোহন ও সুমনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তাদের পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, বিটুমিন গলে যাওয়ায় সড়কটির এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। সকালে বৃষ্টি হওয়ায় কারণে পিচ্ছিল হয়ে যায়। এ কারণে তেলবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মাইক্রোবাসে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে পড়ে। এতে দুই জন মারা গেছেণ। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের