চট্টগ্রামে এনায়েত বাজার কেদার নাথ তেওয়ারি কলোনীর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নগর আওয়ামী লীগের নেতারা। সোমবার (৩ অক্টোবর) রাত ৯টায় তারা পূজামণ্ডপ পরিদর্শনে যান।
এই সময় আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ধর্মের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। যার ধারাবাহিক রক্ষা করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত একটি দেশ। ধর্মীয় ভাবধারায় যার যার ধর্ম সেই নির্বিঘ্নে পালন করে যাচ্ছে শেখ হাসিনার বদৌলতে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেব ঘোষ, বিপু ঘোষ বিলু, শিবু প্রসাদ চৌধুরী, সুজিত ঘোষ, দিপু নাথ, রতন ঘোষ, মোরশেদ আলম, মো. ফরিদ, দেলোয়ার হোসেন ও সনাতন ধর্ম সংসদের উত্তম দে, প্রকাশ ষোষ, অজিত ভট্টাচার্য, অরুন দে, বিপ্লব দে, টুটুল মজুমদার, পিন্টু প্রসাদ, রাহুল ভট্টাচার্য, সৌরভ চৌধুরী বাহাদুরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।









