এইচএসসির প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ১৫:৫৫আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৫:৫৫

এইচএসসি পরীক্ষায় কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় কোনও অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নফাঁসের এখন আর কোনও সুযোগ নেই। যারা প্রশ্ন ফাঁসে চেষ্টা করবে, কিংবা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা যেনো করতে পারি, তারজন্য সবার সহযোগিতা চাই।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক।

/টিটি/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম