১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১৫:৩১আপডেট : ১৩ মে ২০২৬, ১৬:০০

দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। পরীক্ষা পদ্ধতি আরও সুন্দর ও শৃঙ্খলিতভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা আজ তোমাদের পরীক্ষার বিষয় নিয়ে বসবো। কীভাবে সময় নষ্ট না করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস কাভার করার মাধ্যমে আমরা সঠিক পথে এগোতে পারি সে বিষয়ে আলোচনা করবো। যাতে এসএসসি পাস করতে গিয়ে ১০ বা ১২ বছর স্কুলিং, কোনও সেশনজট না থাকে। তোমরা যেন পিছিয়ে না পড়ো, সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। তোমাদের স্বার্থে যা করা দরকার, সেটাই করা হবে।”

তিনি আরও বলেন, “পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। তোমরা কি দেখছ না? সবাই চায় সুন্দর পরীক্ষা। তোমরাও কি চাও না?”

/এসএমএ/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি পুরো এইচএসসি পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না: মাহদী আমিন
দিনভর আন্দোলন-লাঠিচার্জ, রাতে দুঃখ প্রকাশ
মিলন-টিলন দেখার সময় নাই, ছাত্রসমাজ কাউকে পরোয়া করে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ যেসব উদ্যোগ নিচ্ছে সরকার
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ যেসব উদ্যোগ নিচ্ছে সরকার
জলাবদ্ধতায় ডোবা চট্টগ্রামের রেললাইন ৫ ফুট উঁচু করার নির্দেশ
জলাবদ্ধতায় ডোবা চট্টগ্রামের রেললাইন ৫ ফুট উঁচু করার নির্দেশ
বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে, এআইয়ের ভবিষ্যদ্বাণী যা বলছে
বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে, এআইয়ের ভবিষ্যদ্বাণী যা বলছে
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি