শূন্যরেখা অতিক্রম না করার নির্দেশ বিজিবির

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৫:১৬আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৬:০৪

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, ‌‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার লোকজনের সঙ্গে আমরা মিটিং করেছি। তাদের নির্দেশ দিয়েছি, কেউ যেন শূন্যরেখা অতিক্রম করে কাঁটাতারের ওপারে না যান।’

সোমবার (১০ অক্টোবর) দুপুর ২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়ার বিজিবি চৌকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ‘এখন হয়তো সবসময় সব জায়গায় নজরদারি করা যাবে না। আমরা চেষ্টা করি বাংলাদেশি লোকজন যেন সবসময় ওপারে না যায়। তারপরও মাইন বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটলেও আমরা কূটনৈতিকভাবে প্রতিবাদলিপি পাঠাই।’

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে পাহারা জোরদার করা হয়েছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতে আমরা মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়িয়েছি। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার সীমান্তে সাময়িক কিছু সমস্যা হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষীদের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। মিয়ানমারের কোনও নাগরিককে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে আগের তুলনায় জনবল বাড়িয়ে পাহারা জোরদার করা হয়েছে।’

এদিকে দুই প্রায় দুই মাস ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু এলাকায় ওপারে গোলাগুলি চলছে। কয়েক দিন পর পর এবং মাঝে মাঝে টানা কয়েকদিন গোলাগুলির শব্দ শোনা যায়। এর ফলে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আজ বিজিবি মহাপরিচালক পরিদর্শনে আসার আগেও টেকনাফ-তুমব্রু সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা। 

তুমব্রু সীমান্তের বাসিন্দা মো. হিরা জানান, আজ তুমব্রু সীমান্ত ঘুরে দেখেছেন বিজিবি মহাপরিচালক। তবে তিনি আসার আগে থেকে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে। এ অবস্থায় সীমান্তবাসীরা আতঙ্কে দিন পার করছেন।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম