ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা, তিন ভাইসহ আটক ৪

নোয়াখালী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৩:৩৮আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৩:৩৮

নোয়াখালীর জেলা শহর মাইজদীর পৌর এলাকায় মো. জোবায়ের (১৮) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন ভাইসহ চার জনকে আটক করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক চার জনের মধ্যে দুই জন তরুণ ও দুই জন কিশোর। দুই তরুণ হলেন—নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামের বাদশা আলমের ছেলে বোরহান উদ্দিন রাকিব (২২) ও আশরাফুল ইসলাম পিয়াস (১৯)। ওই দুই কিশোর একই এলাকার বাসিন্দা।

হত্যার শিকার জোবায়ের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিননগরের কাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল পলিটেকনিকের প্রথম বর্ষের ছাত্র। জোবায়ের নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লার শাহাজাহানের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে সোমবার সকালে রাকিব নামে এক কিশোরকে থাপ্পড় দেন জোবায়ের। এর জেরে রাকিব ও পিয়াসসহ আরও কয়েকজন কিশোর জোবায়েরকে মারধর করে। এক পর্যায়ে সন্ধ্যায় জোবায়েরের বন্ধু লাদেন মুঠোফোনে তাকে বাসায় থেকে ডাক দেয়। রাত পৌনে ৮টার দিকে কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ সদস্য জোবায়েরকে তাদের ভাড়া বাসার সামনে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাইজদী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, কলেজছাত্র জোবায়ের হত্যার ঘটনায় চার জনেক আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম