প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে পুলিশের হাতে ধরা অটোরিকশা চোর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ০২:৫৮আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০২:৫৮

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের সম্পর্ক গড়ে অটোরিকশা চোর ধরেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ব্যাটারিচালিত দুটি অটোরিকশা। পাশাপাশি চোরাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ, যে চক্রটি চালকের সঙ্গে সখ্যতা গড়ে কোমলপানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনিয়ে নেয়।

আখাউড়া থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানে গ্রেফতার চার জনকে মঙ্গলবার (১১ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরের মাসুক মিয়া (৩৫), কেনা গ্রামের কাশেম মোল্লা (৩১), একই এলাকার শরীফ (২৪), এরশাদ মিয়া (৪৩)। তাদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।

আখাউড়া থানা পুলিশ জানায়, সম্প্রতি বিজয়নগর উপজেলার কচুয়ামোড়া গ্রামের ছালেকুজ্জামানের ব্যাটারিচালিত অটোরিকশা আখাউড়ার খড়মপুর এলাকা থেকে চুরি হয়। তার সঙ্গে সখ্যতা গড়ে কোমলপানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অটোরিকশাটি নিয়ে যায় চক্রটি। এ ঘটনায় আখাউড়া থানায় লিখিত অভিযোগ দেন ছালেকুজ্জামান। ঘটনা তদন্তের দায়িত্ব পান থানার এসআই মো. মঈন উদ্দিন। তদন্ত কার্যক্রমের স্বার্থে আসামি শরীফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন এক নারী পুলিশ সদস্য। সোমবার দেখা করার কথা বলে তাকে খড়মপুর এলাকায় আসতে বলা হয়। সেখানে এলে পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার ও এসআই মঈন উদ্দিন অভিযান চালিয়ে শরীফ ও তার সহযোগী এরশাদকে গ্রেফতার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও দুই সহযোগীকে গ্রেফতার ও দুটি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, মূলত শরীফ ওই চালককে ফোন করে ভাড়ার কথা বলে নিয়ে যায়। যে কারণে তার মোবাইল ফোন নম্বর চালকের কাছে পাওয়া যায়। এরপর কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের