সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড পেলো সায়মন বিচ রিসোর্ট

কক্সবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ২১:৫০আপডেট : ১২ অক্টোবর ২০২২, ২১:৫০

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে কক্সবাজারের আবাসন সেবা প্রতিষ্ঠান সায়মন বিচ রিসোর্ট। শীর্ষ স্থানীয় সার্ফ রিসোর্ট, ফ্যামিলি রিসোর্ট এবং বিচ রিসোর্ট ক্যাটাগরিতে সায়মন বিচ রিসোর্ট আলাদা পুরস্কার পায়।

সম্প্রতি মালদ্বীপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব রহমান রুহেল এবং পরিচালক (সেলস) দারিউস রহমান আবাসনে দক্ষিণ এশিয়ার সম্মানজনক এ পুরস্কার গ্রহণ করেন।

সায়মনের এমডি মাহবুব রহমান রুহেল বলেন, ‌‘আমাদের মহাব্যবস্থাপক পুবুদু ফারনান্দোর নেতৃত্বে নিয়োজিত একদল নিষ্ঠাবান কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের ফসল এই অর্জন। যারা সায়মনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে অতিথিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছেন, তাদের আন্তরিকতা ছাড়া এটি সম্ভব হতো না। আমাদের অতিথিদের ধন্যবাদ, তারা বিশ্বস্ততায় বছরের পর বছর সায়মনের সেবা গ্রহণ করেছেন।’

পরিচালক (সেলস) দারিউস রহমান বলেন, ‘সেবা খাতে সায়মনের ঐতিহাসিক অবদানের বিবেচনায় এ তিনটি স্বীকৃতি সায়মন পরিবারের জন্য বিশেষ সম্মানের বার্তা বহন করে। ১৯৬৪ সালে কক্সবাজারের প্রথম বেসরকারি হোটেল হিসেবে যাত্রা শুরু করে সায়মন কক্সবাজারে পর্যটন শিল্পের নতুন দিগন্তের সূচনা করে। এর ধারবাহিকতায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পর্যটকদের সেরা গন্তব্যে পরিণত করেন সায়মনকে।’

তার মতে, অনেকগুলো পুরস্কার জয় লাভে শুধু সীমাবদ্ধ নয়, এই অঞ্চলে পর্যটকের পছন্দের সেরা উদীয়মান গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে বাংলাদেশ বিশেষ দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী দেশের পর্যটন শিল্প সমৃদ্ধি লাভ করবে।

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী