চট্টগ্রামের হাসপাতালে অক্টোবরের ১২ দিনেই পাঁচশ’র বেশি ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০২২, ১৬:০৯আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:০৯

চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪ জন বেসরকারি হাসপাতালে এবং ৩৭ জন সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামে অক্টোবরের মাসের ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৩৫৪ জন মহানগরীর এবং ১৬৩ জন জেলার বাসিন্দা। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ডেঙ্গুতে চট্টগ্রামে এ বছর মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট এক হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬১৫ জন, নারী ৩৬৫ জন ও শিশু ৩৫২ জন। 

সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, ডেঙ্গুতে জানুয়ারিতে ৯ জন, ফেব্রুয়ারিতে চার, মার্চে এক, এপ্রিলে তিন, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ জন ও অক্টোবরে ৫১৭ জন শনাক্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মহানগরীরই ৯৫৭ জন রয়েছেন। 

এদিকে মহানগরীর বাইরে জেলায় রোগী রয়েছেন ৩৭৫ জন। উপজেলায় শনাক্তদের মধ্যে লোহাগাড়ায় ১৬ জন, সাতকানিয়ায় ৪০, বাঁশখালীতে ১৪, আনোয়ারায় ৯, চন্দনাইশে ১০, পটিয়ায় ৩৭, বোয়ালখালীতে ১৪, রাঙ্গুনিয়ায় ১১, রাউজানে ১১, ফটিকছড়িতে আট, হাটহাজারীতে ৩৪, সীতাকুণ্ডে ১০০, মীরসরাইয়ে ১৪, সন্দ্বীপে চার জন ও কর্ণফুলীতে ৫৩ জন রোগী রয়েছেন। 

 

/টিটি/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী