একজন দিয়ে চলছে স্বাস্থ্যকেন্দ্র

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
১৪ অক্টোবর ২০২২, ০৮:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৮:০০

জনবল সংকটে ব্যাহত হচ্ছে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা। এক কর্মকর্তা দিয়েই চলছে এই স্বাস্থ্যকেন্দ্র। ফলে চিকিৎসাবঞ্চিত হচ্ছেন ইউনিয়নের ৩০ হাজার মানুষ।

এলাকাবাসী বলছেন, স্বাস্থ্যকেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তিনি ঠিকমতো দায়িত্ব পালন করেন না। ফলে চিকিৎসা পাওয়ার জন্য ১৫ কিলোমিটার দূরে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা ৩৫ কিলোমিটার দূরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে যেতে হয়। এতে ভোগান্তি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এলাকাবাসী। তাদের দাবি, চিকিৎসক ও জনবল নিয়োগ দিয়ে সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবেন।

বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘দিঘীনালা উপজেলার দুর্গম ও জনবহুল ৫ নম্বর ইউনিয়ন বাবুছড়ার ৪৩ গ্রামের ৩০ হাজার মানুষের একমাত্র ভরসাস্থল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। এটি বাবুছড়া বাজারের পাশে অবস্থিত। এখন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে প্রায় ৩৫ বছরের পুরনো এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা।’

ব্যাহত হচ্ছে বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা

খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে তিন জন মেডিক্যাল অফিসার, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও একজন ফার্মাসিস্ট থাকার কথা থাকলেও আছেন এক মেডিক্যাল অফিসার। তিনি ঠিকমতো দায়িত্ব পালন করেন না। ফলে দীঘিনালা না হয় খাগড়াছড়ি শহরে গিয়ে চিকিৎসা নিতে হয় স্থানীয়দের। এক্ষেত্রে প্রসূতি, ডায়রিয়া ও কলেরাসহ জরুরিভাবে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।

ইউনিয়নের নারাইছড়ি এলাকার ভাগ্য চাকমা, সোনালী চাকমা, বাবুছড়া গুচ্ছ গ্রাম এলাকার শরীফুল ইসলাম জানান, কৃষিকাজ ও বনে কাঠ সংগ্রহ করে তাদের জীবন-জীবিকা চলে। আয়-রোজগার বেশি হয় না। বাড়ির পাশে চিকিৎসা না পেলে উপজেলা কিংবা জেলা হাসপাতালে গিয়ে সেবা নিতে হয়। এতে ভোগান্তি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। চিকিৎসক নিয়োগ দিয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা নিশ্চিত করলে তাদের উপকার হবে।

চিকিৎসাবঞ্চিত হচ্ছেন ইউনিয়নের ৩০ হাজার মানুষ

৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা বলেন, ‘বাবুছড়া ইউনিয়নে ৩০ হাজার লোকজনের বসবাস। তারা সঠিক চিকিৎসাসেবা পাচ্ছেন না। বিশেষ করে গরিব-অসহায় মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। শিশু ও প্রসূতিদের উপজেলা কিংবা জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। বিষয়টি সমাধানের জন্য উপজেলার মাসিক সমন্বয় সভায় একাধিকবার আলোচনা করলেও কোনও সমাধান হয়নি। গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটিতে জনবল নিয়োগ দেওয়া জরুরি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, ‘জনবল সংকট সমাধানের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখনও কোনও সমাধান হয়নি। যিনি দায়িত্বে আছেন তিনি যেন ঠিকমতো স্বাস্থ্যসেবা দেন তা নিশ্চিত করবো।’

/এএম/
সম্পর্কিত
লাইসেন্স ফিরে পেলো আদদ্বীন হাসপাতাল, মানতে হবে তিন শর্ত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, একসঙ্গে দুই চিকিৎসক বরখাস্ত
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, বললেন, ‘মানুষ ওষুধ পায় না’
সর্বশেষ খবর
জায়গা কম? বারান্দার রেলিংয়েই গড়ে তুলুন সবুজ বাগান
জায়গা কম? বারান্দার রেলিংয়েই গড়ে তুলুন সবুজ বাগান
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
তথ্য না হারিয়েই চ্যাটজিপিটির মেমোরি ক্লডে স্থানান্তর করবেন যেভাবে
তথ্য না হারিয়েই চ্যাটজিপিটির মেমোরি ক্লডে স্থানান্তর করবেন যেভাবে
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—১অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা
কোনও কর্মী নেই, তবু বছরে আয় কোটি ডলার: চমকে দিচ্ছেন উদ্যোক্তারা