বঙ্গোপসাগরে জাহাজডুবি: আরও একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৪ অক্টোবর ২০২২, ১৪:৫৪আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১১:১২

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‌‘এমভি সুলতান সানজা’ নামে একটি পাথরবাহী লাইটার জাহাজডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে লাশ উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সকালে দুই জনের লাশ উদ্ধার করা হয়। ওই জাহাজডুবির ঘটনায় এ নিয়ে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিন জন। 

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ ছিলেন। আজ সকালে দুই জন এবং দুপুরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে চেষ্টা করছে কোস্টগার্ড।

এদিকে, গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এতে সাত জন নিখোঁজ হন। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নদীর নতুন সেতু ও পতেঙ্গা এলাকা থেকে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

তারা হলেন—জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা সাইফুল ইসলাম, ফিশ মাস্টার জহির উদ্দিন ও ডক কর্মচারী রহমত আলী। বুধবার রাতে ওই জাহাজের ডুবুরি মো. ফয়সাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দুর্ঘটনার সময় গুরুতর আহত হন। এখনও দুই জন নিখোঁজ রয়েছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম