এক ভোটের ব্যবধানে দুই প্রার্থী জয়ী

কুমিল্লা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ২০:২৩আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২০:২৩

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রামের ১৭ নম্বর ওয়ার্ড ও লালমাই ১৪ নম্বর ওয়ার্ডে এক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দুই সদস্য প্রার্থী।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শেষে এ তথ্য জানা গেছে। এর আগে সকাল ৯টায় ভোট শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথমবারের মতো ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।

চৌদ্দগ্রামের প্রিসাইডিং অফিসার মো. নাছির উদ্দিন বলেন, চৌদ্দগ্রামে ১৮১ জন ভোটার। এর মধ্যে ভোট দেননি দুজন। ঘোষিত ফলে এক ভোটে বেসরকারিভাবে জয়ী হন এমরামুল হক কামাল। টিউবওয়েল প্রতীকে তিনি পেয়েছেন ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিবুল আলম মজুমদার কানন বক প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। পাশাপাশি কাজী জাফর বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩৩, ভিপি ফারুক আহমেদ মিয়াজী অটোরিকশা প্রতীকে ২১, জিএম জাহিদ হোসেন টিপু তালা প্রতীকে সাত ও আবুল কালাম আজাদ হাতি প্রতীকে এক ভোট পেয়েছেন।

এদিকে, সংরক্ষিত নারী আসনে রহিমা আক্তার ফুটবল প্রতীকে ১০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং নাছরিন আক্তার টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।

লালমাইয়ের প্রিসাইডিং অফিসার মো. জোনায়েদ কবির খান বলেন, লালমাইয়ে ভোটার সংখ্যা ১১৮ জন। এই ওয়ার্ডে আমির হোসেন তালা প্রতীকে ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বিল্লাল হোসেন ঘুড়ি প্রতীকে এক ভোট কম পেয়ে হেরেছেন। এই কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম