চট্টগ্রামের খুলশীতে ভারতীয় ভিসার লাইনে দাঁড়ানো অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) এ ঘটনা ঘটে। মারা যাওয়া অজিত কান্তি বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখিল গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতীয় ভিসা পেতে লাইনে দাঁড়িয়েছিলেন অজিত। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









