মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুজন নিহত

কুমিল্লা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ১৮:১২আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৮:১২

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাচ্ছিল। বাখরনগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দুজনেই মারা গেছে। তবে এখনও তাদের লাশ শনাক্ত করতে পারিনি।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে দুটি পরিবার যোগাযোগ করেছে। তারা থানায় এসেছে। তারা জানিয়েছে, একজনের নাম কামাল হোসেন (২৮) ও অপরজনের নাম মো. সজিব (২৫)। তবে তারা থানায় আসার পর আমরা তাদের পরিচয় নিশ্চিত হতে পারবো। স্থানীয় সূত্রে জানতে পেরেছি, তারা দুজনই ধান ব্যবসায়ী। তাদের লাশ থানায় রয়েছে ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও থানায় আছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী