চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো নতুন প্রাণী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২১ অক্টোবর ২০২২, ১৬:৪৩আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৬:৪৩

চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হয়েছে আরও দুই প্রজাতির প্রাণী। এর মধ্যে রয়েছে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা। নেদারল্যান্ডস থেকে আমদানি করা এসব প্রাণী শুক্রবার (২১ অক্টোবর) সকালে চিড়িয়াখানার খাঁচায় রাখা হয়।  
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, নেদারল্যান্ডস থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় দুই ধরনের ১২টি প্রাণী আমদানি করা হয়েছে। এর মধ্যে দুটি পুরুষ, চারটি স্ত্রী ক্যাঙারু এবং দুটি পুরুষ লামা, চারটি স্ত্রী লামা রয়েছে।

তিনি জানান, দরপত্রের মাধ্যমে এক কোটি ৬৯ লাখ টাকায় সিংহ, ম্যাকাউ, ওয়েলবিস্ট, ক্যাঙারু, লামা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম চালানে ক্যাঙারু ও লামা এলো চিড়িয়াখানায়।

জানা গেছে, ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চিড়িয়াখানার বাঘ ছাড়াও আছে– জেব্রা, ভাল্লুক, সিংহ, হরিণ (চিত্রা, সাম্বার, মায়া), উল্লুক, বানর, মেছো বিড়াল, চিতা বিড়াল, অজগর, বাঘডাসা, উঠপাখি, ইমু পাখি, গয়াল, কুমির, ময়ুর, ঘোড়া, বক, টিয়াসহ ৬৬ প্রজাতির ৬২০টি পশুপাখি আছে। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম চিড়িয়াখানা ২০১৯ সালে দলগতভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক অর্জন করে।

/এফআর/
সম্পর্কিত
মাজারের দিঘির কুমিরকে নেওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
মানুষ দেখলেই গুঁতো দেয় ‘নেতানিয়াহু’
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম