কুমিল্লায় মহাসড়কে ডাকাতির সময় পুলিশের সঙ্গে গোলাগুলি, আহত ৪

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ০২:১২আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০২:৩২

কুমিল্লায় মহাসড়কে ডাকাতির সময় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও দুই ডাকাত আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের মাটিয়ারায় এ ঘটনা ঘটে। রাত দেড়টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, মহাসড়কে প্রাইভেটকারের সামনে রড ফেলে ডাকাতি করেছিল ছয় জন। টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। টহল পুলিশ ঘটনা বুঝতে পেরে সড়কে অবস্থান নেয় এবং তাদের ধাওয়া দেয়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মো. রহিম ও সাব্বির নামে দুজন গুলিবিদ্ধ হয়। তাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। পরে তাদের আটক করা হয়েছে। আটক রহিমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানার এএসআই ইয়াছিন ও এক কনস্টেবল আহত হয়েছেন। তারাও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, প্রাইভেটকারে ছিল একজন প্রবাসী। তিনি প্রবাস থেকে যেসব মালামাল নিয়ে এসেছেন তা প্রাইভেটকারে ছিল। আমরা তার সব মালামাল উদ্ধার করেছি। সেখানে ল্যাপটপ, মোবাইল, ডলারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল ছিল। বাকি ডাকাতদের ধরতে অভিযান চলছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী