উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১২:১১আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২:১৫

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ জসিম (২৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। 

বুধবার (২৬ অক্টোবর) ভোরে বালুখালী ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে এই ঘটনা ঘটে। জসিম ওই ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, ক্যাম্পে ভোরে কয়েক রাউন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে জসিম নামে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। তিনি ক্যাম্পভিত্তিক সন্ত্রাসী বিরোধীদের পক্ষে সোচ্চার ছিলেন। হত্যায় জড়িতদে আটকে অভিযান চলছে।

আরও পড়ুন: ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি

ক্যাম্পের বাসিন্দা মো. ইসলাম জানান, মুখোশধারী একদল সন্ত্রাসী ক্যাম্পে ঢুকে জসিমকে ঘর থেকে বের করে বুকে গুলি করে পালিয়ে যায়। অস্ত্রধারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। জসিম সব সময় আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে সোচ্চার ছিলেন। এ কারণে তাকে হত্যা করেছে তারা।

এর আগে, মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম