স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টায় ১০ বছরের দণ্ড

রাঙামাটি প্রতিনিধি 
২৭ অক্টোবর ২০২২, ১৫:১১আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৫:১১

কাপ্তাই উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই. এম ইসমাইল হোসেন এ দণ্ড দেন। একইসঙ্গে  আসামিকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২০২১ সালের ১২ এপ্রিল মাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় শরৎ তনচংগ্যা। ওই দিন সকাল ১১টার দিকে দেবাছড়া এলাকায় আসামি ওই স্কুলছাত্রীকে উঠিয়ে দেবাছড়ার দিকে নিয়ে যায়। এ সময় ধর্ষণের চেষ্টার সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসামি পালিয়ে যায়। পরদিন ১৩ এপ্রিল ভিকটিমের বাবা কাপ্তাই থানায় মামলা করেন। 

এ মামলায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন আদালত। 

রায়ে আগামী ৯০ দিনের মধ্যে আসামিকে জরিমানার অর্থ  জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। পরিশোধিত জরিমানার অর্থ ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে পাবে।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ
টাকা জরিমানা করেছেন।

 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি