বিস্কুট কিনতে বের হওয়া বর্ষার বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ অক্টোবর ২০২২, ১৯:১৮আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:১৮

গত সোমবার (২৪ অক্টোবর) বাসা থেকে বিস্কুট কিনতে বের হয়েছিল ছোট্ট বর্ষা। তবে এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না। অবশেষে  বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মারজানা হক বর্ষা নামে সাত বছর বয়সী ওই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকালে নগরীর কোতোয়ালি থানা এলাকার জামালখান সিকদার হোটেলের পাশের নালা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিশু নগরীর কুসুমকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শিশুটি ওই এলাকার আবদুল হকের সন্তান।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার থেকে বর্ষার খোঁজ মিলছিল না। তার সন্ধানে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। এরপরও না পেয়ে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বজনরা। 

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, নিখোঁজের তিন দিন পর শিশু বর্ষার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের