অভিনব কায়দায় বিদেশ থেকে সোনা আনলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক

সিলেট প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ২৩:০৩আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২৩:০৩

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে অভিনব পন্থায় সোনা চোরাচালানের দায়ে দুবাই ফেরত সারোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। ওই যাত্রীর পরনের জ্যাকেট ও অন্তর্বাসে সোনা গলিয়ে লেপ্টানো ছিল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২২৮) করে সারোয়ার রহমান নামের ওই যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে সন্দেহ হলে তাকে তল্লাশি করার জন্য একটি কক্ষে নিয়ে যান কাস্টমস কর্মকর্তারা। আটক সারোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার (ডিসি) মো. মোমিন। তিনি জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে সোনা গলিয়ে গেঞ্জি টাইপ জ্যাকেট ও অন্তর্বাসে লেপ্টানো, দুটি সোনার বার এবং ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও পরিমাপের পর বলা যাবে কী পরিমাণ সোনা জ্যাকেট ও অন্তর্বাসে রয়েছে।

তিনি আরও জানান, পরনের জ্যাকেট ও অন্তর্বাসে লেপ্টানো থাকা সোনার পরিমাণ সঙ্গে সঙ্গে জানা সম্ভব হয়নি। এগুলো সোনার দোকানে পাঠানো হয়েছে। গলানোর পর ওজন দিয়ে মূল্য ও কতটুকু সোনা আছে তা নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করবে বিমানবন্দর কাস্টমস।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের