মা-বাবার সঙ্গে দাঁড়ানো শিশুকে চাপা দিলো বেপরোয়া মাইক্রো 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
৩১ অক্টোবর ২০২২, ১৮:৩৪আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৮:৩৪

চট্টগ্রামের ফটিকছড়িতে মা-বাবার সঙ্গে সড়কের পাশে দাঁড়ানো মোহাম্মদ সাইমন নামের দশ বছরের এক শিশু মাইক্রোবাস চাপায় প্রাণ হারিয়েছে। সোমবার (৩১ অক্টোবর) উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন সন্দ্বীপ উপজেলার মোহাম্মদ সামশুদ্দিনের ছেলে। তবে তারা বর্তমান হাটহাজারী এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, সায়মন মা-বাবার সঙ্গে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। সড়কের পাশে গাড়ির জন্য তারা অপেক্ষা করছিলেন। এমন সময় মাইজভান্ডারগামী একটি বেপরোয়া মাইক্রোবাস শিশুটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সায়মন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, মাইক্রোবাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ চালককে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের