ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
৩১ অক্টোবর ২০২২, ২২:৫৯আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২২:৫৯

চট্টগ্রামের বাকলিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নগরীর চান্দগাঁও থানার খাজা রোড কমিশনার গলির মো. শরিফের ছেলে।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কর্ণফুলী নদীর ঘাটকূল এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় বাসিন্দা সাহেদসহ আরও কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সাহেদ বলেন, তাকে কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, ফেসবুকে কী স্ট্যাটাস দেওয়া নিয়ে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। এই ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছি।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী