নিখোঁজের ৩ দিন পর মিললো বস্তাবন্দি লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০২২, ২১:৪০আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২১:৪০

নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থকে আরিফুল ইসলাম (২৯) নামে এক পিকআপচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার গাছবাড়িয়া এলাকার সালেহ আহমদ সওদাগরের পুকুর পাড় থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। 

এর আগে ২৯ অক্টোবর সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি আরিফুল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিহত আরিফুল উপজেলার পূর্ব ছৈয়দাবাদের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাসিমপুরের মো. ইয়াকুব আলীর ছেলে।

নিহতের ভাই মো. হামিদ বলেন, ‘শনিবার সন্ধ্যায় স্থানীয় শামসুল আলম চৌধুরীর কলোনির ভাড়াটিয়া মোহাম্মদ আবদুল আজিজের কাছ থেকে পাওনা টাকা আনতে গিয়েছিলেন আরিফুল। এরপর বাড়ি ফেরেননি। তার খোঁজ না পেয়ে থানায় জিডি করা হয়। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের বিচার চাই।’

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়কের পাশ থেকে স্থানীয়দের দেওয়া তথ্যে নিখোঁজ পিকআপচালক আরিফুলের লাশ উদ্ধার করা হয়। তাকে কে বা কারা হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের