আবারও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ নভেম্বর ২০২২, ২৩:৩৯আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২৩:৩৯

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আবারও জয়ী হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ২১ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট। 

কর্ণফুলী উপজেলা পরিষদ গঠনের পর এটি দ্বিতীয় নির্বাচন। পরপর দুবারই ফারুক চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে আমির আহমদ চশমা প্রতীক নিয়ে ১৮ হাজার ২৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. মহিউদ্দীন মুরাদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। অপর প্রার্থী আবদুল হালিম তালা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৭৯৫ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা মমতাজ ফুটবল প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বানাজা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৯০০ ভোট। অপর দুই প্রার্থী মোমেনা আকতার নয়ন কলস প্রতীকে দুই হাজার ৫৩৫ ও রানু আকতার বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৩৯৫ ভোট।

বুধবার (২ নভেম্বর) রাতে কর্ণফুলী উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ফল ঘোষণা করেন।

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার এক লাখ ১৬ হাজার ৫৭২ জন। নির্বাচনে ৪২টি কেন্দ্রের ৩২০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩২০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৬২০ জন পোলিং কর্মকর্তা কাজ করেন। তবে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম