তৃতীয় লিঙ্গের পিংকির কাছে মিললো ২ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ নভেম্বর ২০২২, ১৬:৩১আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:৩১

চট্টগ্রামে ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের একজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। তার নাম পিংকি (২৬)। তিনি রাঙ্গুনিয়া থানাধীন মৃত গুরা মিয়ার সন্তান। বুধবার (২ নভেম্বর) রাতে নগরের চান্দগাঁও থানাধীন খেজুরতলা রেলগেইটের মা মগেদ্বশ্বরী মন্দিরের পশ্চিমে অবস্থিত বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার বসত ঘর থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও থানার এসআই শরীফ রোকনুজ্জামান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, বসতঘরে ইয়াবা বেচাকেনা করে আসছেন তিনি- এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরে তার দেয় তথ্যের ভিত্তিতে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।’

চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার পিংকি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করছে। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম