বান্দরবানের তিন উপজেলায় আরও ৪ দিন বাড়লো ভ্রমণ নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতি‌নি‌ধি
১২ নভেম্বর ২০২২, ২০:০০আপডেট : ১২ নভেম্বর ২০২২, ২০:০০

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি‌ উপ‌জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এই তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।

শ‌নিবার (১২ ন‌ভেম্বর) জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়‌টি জানানো হয়েছে। এ নিয়ে ষষ্ঠবারের মতো তিন উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হবে। সেজন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই তিন এলাকায় ভ্রমণের নি‌ষেধাজ্ঞা ১৬ ন‌ভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। র‌বিবার (১৩ নভেম্বর) থে‌কে এই আদেশ কার্যকর হ‌বে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‘রোয়াংছড়ি, রুমা ও থান‌চি‌তে পর্যটক‌দের ভ্রম‌ণে নতুন ক‌রে আবা‌রেও চার দিনের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।’

এর আগে ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে এবং ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে এই চার উপ‌জেলায় ৮ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নি‌ষেধাজ্ঞার পর বুধবার (৯ ন‌ভেম্বর) থে‌কে শ‌নিবার (১২ ন‌ভেম্বর) পর্যন্ত আলীকদ‌মের নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে রোয়াংছড়ি, রুমা ও থান‌চি‌তে দেওয়া হয়। র‌বিবার (১৩ ন‌ভেম্বর) থে‌কে বুধবার (১৬ ন‌ভেম্বর) পর্যন্ত তিন উপ‌জেলায় আবা‌রও নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌লো।

/এসএইচ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান