কক্সবাজারে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষার্থী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ০৫:১০আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৫:১০

কক্সবাজার শহরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) বিকালে কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় ঘটনাটি ঘটেছে।

আটক তরুণ (১৮) ওই এলাকার বাসিন্দা। সে কক্সবাজার সদর উপজেলার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। ভুক্তভোগী মেয়ে শিশুও আটক তরুণের প্রতিবেশী।

রবিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আবছার এ তথ্য জানান।

ভুক্তভোগী শিশুর স্বজনদের বরাতে নুরুল আবছার বলেন, শনিবার বিকালে কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাতে ঘটনায় জড়িত এক তরুণকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তাকে থানায় নিয়ে আসে।

এসআই বলেন, ‌এর আগে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। শিশুটি এখন সেখানে ওসিসি বিভাগে ভর্তি রয়েছে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, শনিবার বিকালে তার স্ত্রী প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে কাজে যান। এ সময় তরুণ তার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, ঘটনার সময় অভিযুক্ত তরুণের বাড়ি লাগোয়া এক নারীর ঘরে অবস্থান করছিলেন মনোয়ারা বেগম নামের এক নারী। তিনি পাশের ঘর থেকে মেয়ে শিশুর চিৎকার শুনতে পেয়ে বেড়ার ফাঁক দিয়ে ঘটনাটি দেখতে পান। এ সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

ঘটনাটি ৯৯৯ ফোন নম্বরে কল দিয়ে জানালে পুলিশ এসে অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রবিবার সকালে ঘটনায় জড়িত তরুণকে আসামি করে থানায় এজাহার করেছেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হওয়া এক মেয়ে শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আলামতের পরীক্ষার মেডিক্যাল প্রতিবেদন হাতে আসার পর বিস্তারিত বলা যাবে।

এসআই নুরুল আবছার জানান, ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় এজাহার দিয়েছেন। ঘটনাটি প্রাথমিক তদন্তের পর মামলাটি নথিভুক্ত করা হবে।

/এনএআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম