বান্দরবানের সীমান্ত এলাকায় গোলাগুলি, র‌্যাব সদস্য আহত

কক্সবাজার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ২২:৪৩আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:০৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত এলাকার কোনারপাড়া ২ নং ওয়ার্ডের মসজিদের পাশে মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের এক সদস্য গুরুতর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। 

কক্সবাজার সদর হাসপাতালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছেন, ১০টার দিকে আহত এক র‌্যাব সদস্যকে সদর হাসপাতালে আনা হয়। তবে তার নাম তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে হাসপাতালে র‌্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

এদিকে স্থানীয়দের বরাত দিয়ে বান্দরবান প্রতিনিধি জানান, ২ নং ওয়ার্ডের মসজিদের পাশে মিয়ানমারের বি‌চ্ছিন্নতাবাদী বা‌হিনীর সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলি হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান রোধে কক্সবাজা‌রের র‍্যাব-১৫ সদস্যরা মিয়ানমার সীমান্তে অভিযান চালান। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ বিষয়ে জানতে চাইলে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কাদের মধ্যে এ গোলাগু‌লি হ‌য়ে‌ছে তা এখনও বলতে পারছি না। বিস্তারিত খোঁজ নি‌য়ে জানানো যাবে।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি। 

বান্দরবানের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান