মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেলো যুবকের পা

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৬ নভেম্বর ২০২২, ১৫:০৮আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫:০৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে মো. বেলাল (৩৭) নামে এক যুবকের ডান পা উড়ে গেছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে মিয়ানমার সীমান্তের কয়েক কিলোমিটার ভেতরে এই ঘটনা ঘ‌টে।

বেলাল কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আব্দুল হাকিমের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছ‌ড়ির ৪৬ ও ৪৭ পিলা‌রের কাছে সীমা‌ন্তের ওপা‌রে মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে চোরাই গরু আন‌তে যান বেলাল। এ সময় স্থলমাইন বিস্ফোরণে তার ডান পা উড়ে যায়। প‌রে তাকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে কক্সবাজার সদর হাসপাতা‌লে নি‌য়ে যান স্থানীয়রা।

এ বিষয়ে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, বিষয়টি তিনি স্থানীয় প্রশাসন‌কে জা‌নি‌য়ে‌ছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহাজাহান ব‌লেন, ‘মাইন বিস্ফোরণে বেলাল নামে বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে শুনেছি। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ