থানচি ভ্রমণে বাধা নেই, ২ উপজেলায় বাড়লো নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৬ নভেম্বর ২০২২, ১৬:৩০আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৬:৩৪

বান্দরবানের আলীকদ‌ম উপজেলার পর এবার থান‌চি‌তেও পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে রোয়াংছড়ি ও রুমা‌ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে। এই দুই উপজেলায় বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) থেকে র‌বিবার (২০ ন‌ভেম্বর) পর্যন্ত ভ্রমণ করা যাবে না।

মঙ্গলবার (১৬ ন‌ভেম্বর) জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়‌টি জানানো হয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো রোয়াংছড়ি ও রুমা‌ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, রোয়াংছ‌ড়ি ও রুমাতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেজন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা ২০ ন‌ভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এর আগে গত ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে এবং ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দ ভ্রম‌ণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই চার উপ‌জেলায় ৮ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নি‌ষেধাজ্ঞার পর ৯ ন‌ভেম্বর থে‌কে ১২ ন‌ভেম্বর পর্যন্ত আলীকদ‌মের নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রা হয়েছিল। তবে রোয়াংছড়ি, রুমা ও থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। ১৩ ন‌ভেম্বর থে‌কে বুধবার (১৬ ন‌ভেম্বর) পর্যন্ত এই তিন উপ‌জেলায় আবা‌রেও নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়। সর্বশেষ আজ থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার ক‌রে বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) থে‌কে আরও চার দিন রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে নি‌ষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বলেন, ‌‘রোয়াংছড়ি ও রুমাকে পর্যটক‌দের ভ্রম‌ণে নতুন ক‌রে আবা‌রেও চার দিনের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞা তু‌লে দেওয়া হ‌য়ে‌ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি