ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ১০ 

ফেনী প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ২১:৪০আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগঠনের পক্ষ তেকে দাবি করা হয়, এ সময় ছাত্রদলের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের ইসলামপুর রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রদল মিছিল বের করে শহরের ট্রাংক রোডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দিয়ে ছাত্রদলের চার কর্মীকে আটক করে।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ অন্যায়ভাবে মিছিলে হামলা করে ১০ নেতাকর্মীকে আহত ও চার কর্মীকে গ্রেফতার করেছে।  
 
/টিটি/ 
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের