আখাউড়া ইমিগ্রেশনে ডেস্কে ডেস্কে পলাতক দুই জঙ্গির ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১২:২৬আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১২:৩১

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা যেন কোনোভাবেই সীমান্ত পাড়িয়ে দিয়ে ভারতে পালিয়ে না যেতে পারে, সেজন্য আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনে প্রতিটি ডেস্কে ছবি সাঁটিয়ে দেওয়া হয়েছে। 

বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, আখাউড়া স্থলবন্দর পুলিশ ইতোমধ্যে দুই জঙ্গিকে ‘ব্ল্যাকলিস্টেড’ করেছে। বিজিবির প্রতিটি বর্ডার পোস্টকে (বিওপি) সতর্ক থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আখাউড়া সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও বিজিবি সদস্যরা

আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল আলম জানান, পলাতক দুই জঙ্গির ছবি ও ঠিকানা ইমিগ্রেশনের সবাইকে দেওয়া হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেওয়া হয়েছে। দুই জঙ্গিকে ‘ব্ল্যাকলিস্টেড’ করা হয়েছে। 

আরও পড়ুন: জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জিএমপির অবহেলা নেই

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা মোতাবেক সীমান্ত এলাকার প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার আদালত থেকে মইনুল হোসেন শামীম ও আবু সিদ্দিক সোহেল নামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যায়। তারা বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে এবং সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী