শহর থেকে উদ্ধার ১২ ফুট লম্বা সাপ উদ্যানে অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৬:১৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৫২

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১২ ফুট ৭ ইঞ্চি লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। যার ওজন ১৫ কেজি। সোমবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় উদ্যানের গভীর অরণ্যে সাপটি অবমুক্ত করা হয়।

চট্টগ্রাম বন অ্যাকাডেমির পরিচালক ও বন সংরক্ষক রেজাউল করিম মেল্লার উপস্থিতিতে বনবিভাগের কর্মীরা অজগরটি অবমুক্ত করেন। এসময় কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী
রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, এর আগে সাপটি গত রবিবার রাঙামাটি শহরের টিটিসি প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হয়েছিল। যা আজ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো।

এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ এবং বন বিভাগের উদ্ধার করা বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সবশেষ গত ১ জুন ১৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
বিষধর সাপ আতঙ্কে রাজধানীবাসী, অ্যান্টিভেনম পাবেন যেখানে
বসতঘর থেকে দশটি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার
১৬ ফুট লম্বা অজগরকে বনে অবমুক্ত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি