বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২০:৪০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীতে এক শিক্ষকের বাড়িতে বিষধর শঙ্খিনী সাপ পাওয়া গেছে। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

ওই শিক্ষকের নাম কল্যাণ দেব। তিনি স্থানীয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের ইছবপুর গ্রামের এক বাড়িতে একটি শঙ্খিনী সাপ ঢুকে পড়ে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষক কল্যাণ দেবের স্ত্রী ঘুমাতে বিছানায় যাওয়ার আগে সাপটি দেখতে পেয়ে চিৎকার দেন। পরে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

শিক্ষক কল্যাণ দেব জানান, সাপটি দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তাৎক্ষণিক বিষয়টি জানিয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

সেবা ফাউন্ডেশনের সজল দেব জানান, সাপটি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। ২/১ দিনের মধ্যে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী