আগের দুজনই পেলেন লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি ও সম্পাদকের পদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ২০:০২আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২০:০২

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমানদেরকেই রাখা হয়েছে। পুনরায় সভাপতির পদ পেয়েছেন গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম আংশিক এই কমিটি ঘোষণা করেন। কমিটির সহ-সভাপতি হলেন সফিকুল ইসলাম ও ডা. এহসানুল কবীর জগলুল। দুইজনেই আগের কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পরে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, ২০১৫ সালের ৩ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন গোলাম ফারুক পিংকুকে সভাপতি ও নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দ্বিতীয় মেয়াদের শীর্ষ এ দুই নেতা আবারও দায়িত্ব পেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম