দুর্ঘটনাস্থলেই প্রাণ গেলো মোটরসাইকেলে থাকা দুই চাচাতো ভাইয়ের

চাঁদপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ২২:৩৫আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২২:৩৫

চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাটি রসুলপুর সংলগ্ন বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ টরকী গ্রামের রোস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২০) ও তার চাচাতো ভাই সালাউদ্দিন (১৮)।

স্থানীয়রা জানান, বিকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ভাটি রসুলপুর সংলগ্ন বেড়িবাঁধ সড়কে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

মতলব উত্তর থানার এসআই খোকন মিয়া বলেন, সরেজমিনে তদন্ত করছি। অভিভাবকরা জানিয়েছে, তাদের কোনও অভিযোগ নেই।

মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ স্বজনদের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফন সম্পন্ন হবে।

জানা গেছে, নিহত মোহাম্মদ হোসেন (১৮) হাজি চাঁনবক্স দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে। অপরদিকে নিহত সালাউদ্দিন (২০) গত বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্ৰহণ করে ফেল করার পর পড়ালেখা বন্ধ করে দিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ