‘বিএনপির দৌড়ঝাঁপ দেখে মনে হয় কোনও শক্তি ইন্ধন দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২২, ০৮:৩২আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৮:৩২

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিএনপি গ্যাস বেলুনের মতো। যতক্ষণ গ্যাস থাকে ততক্ষণ তার ওড়াওড়ি, গ্যাস ফুরিয়ে গেলে বেলুনের মতো বিএনপিও চুপসে যায়। বর্তমানে তাদের (বিএনপি) দৌড়ঝাঁপ দেখে মনে হয় তাদের পেছনে কোনও শক্তি ইন্ধন জোগাচ্ছে।’

আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের মহাসমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পাথরঘাটা রবীন্দ্র নজরুল একাডেমি মিলনায়তনে প্রস্তুতি ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আ জ ম নাছির বলেন, ‘বৈশ্বিক সংকটকে ইস্যু বানিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের অপপ্রয়াসে তৃতীয় কোনও অপশক্তি বিএনপিকে সহায়তা দিয়ে যাচ্ছে। এই অপশক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। এই অপশক্তি বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়। আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মী ঐক্যবদ্ধ শক্তিতে সেই অপশক্তির বিনাশ করতে বদ্ধপরিকর।’

পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলে বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আশফাক আহমেদের সঞ্চালনায় সভায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান রোকন, পাথর ঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমন প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় কোতোয়ালি থানা ও পাথর ঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে