মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুই বন্ধুসহ নিহত ৩

চাঁদপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ২২:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২২:০৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার খাগুরিয়া এলাকার আব্দুল রশিদ মিয়াজীর ছেলে মোটরসাইকেল আরোহী শান্ত মিয়াজী (২২), সেলিম বকাউলের ছেলে মোটরসাইকেল আরোহী রাশেদ বকাউল (২৩) এবং ট্রলিচালক চান্দ্রাকান্দির আবিদ আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ‘ট্রলি এবং মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগানবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) বশির আহমেদ চান মিয়া বলেন, ‘তিন বন্ধু সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। হাপানিয়া এলাকায় ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাশেদ। হাসপাতালে নেওয়ার পথে শান্ত মিয়াজী এবং ট্রলিচালক সেলিম মিয়া মারা যান। দুর্ঘটনায় তানভীর বেপারি নামে মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি