কারাগারে বসে এসএসসি পরীক্ষা দেওয়া রিমন পাস করেছে

কুমিল্লা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৭:৩৪আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৭:৩৪

কুমিল্লা কারাগার থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা রিমন আহমেদ পাস করেছে। কারাগারে থাকা অবস্থাতেই পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সে জিপিএ-৩.৬১ পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে কারাগারের একটি সূত্র।

কারা সূত্রে জানা গেছে, রিমন জেলার বরুড়া উপজেলার কাদুটি হাইস্কুলের শিক্ষার্থী। পরীক্ষার ফরম পূরণের পরই একটি মামলায় সে কারাগারে আসে। পরে কারাগার থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে তার পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অনুমতি চায় কারা কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রকের সম্মতিতে তার পরীক্ষা নেওয়া হয়। অন্যসব স্কুলের ন্যায় কারাগারে একজন শিক্ষক তার পরীক্ষা নেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, রিমন আহমেদ নামের ওই শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষার আগেই সে কারাগারে আসে। পরে আমাদের পরীক্ষার কথা জানালে তার পড়ার জন্য ব্যবস্থা করি। তার ভালো ফলাফলের জন্য আমরা তার জন্য মিষ্টির ব্যবস্থা করেছি।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ