ছবি-ভিডিও ডিলিট করতে কলেজছাত্রীর কাছে টাকা দাবি, ‘প্রেমিক’সহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৮:৫৪আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৮:৫৪

নোয়াখালীর সদর উপজেলায় এক কলেজছাত্রীর (১৮) ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে প্রেমিকসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) জেলার মাইজদী পাবলিক কলেজ মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেফতার আসামিরা হলো- জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের মো. ইউনুছের ছেলে তানভীর আহমেদ শুভ (২২), একই গ্রামের কাজী সাইফুল ইসলামের বাড়ির হাজী মো. সাইফুল ইসলামের ছেলে জুলফিকার ইসলাম নাঈম (২০) ও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের খুরশিদ আলমের বাড়ির আবদুল মালেকের ছেলে আরিফুল ইসলাম সৈকত (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একই কলেজে পড়ার সুবাদে আসামি তানভির আহমেদ শুভর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর প্রেমিকার বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে  আরিফুল ইসলাম সৈকত ও জুলফিকার ইসলাম নাঈমসহ কয়েকজনকে পাঠায়। ভুক্তভোগী বিষয়টি জানতে পেরে শুভর সঙ্গে যোগাযোগ করলে, সে ছবি ও ভিডিও ডিলিট করতে ৫০ হাজার টাকা দাবি করে। রবিবার ভুক্তভোগী সদর উপজেলার মাইজদী পাবলিক কলেজ মাঠে উপস্থিত হলে সেখানে সৈকত ও নাঈমকে দেখতে পায়। একপর্যায়ে তাদের বাগবিতণ্ডা হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, আসামি শুভর হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি