মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৫

মধুমতি ব্যাংকের চরফ্যাশন শাখার সাবেক ম্যানেজার মো. রেজাউল কবির ও মেসার্স কাইফ এন্টারপ্রাইজের মালিক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন ও পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধান শেষে অনুসন্ধান কর্মকর্তা ও বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ কমিশনে প্রতিবেদন দাখিল করেন।

যাচাই-বাছাই শেষে মধুমতি ব্যাংকের ভোলার চরফ্যাশন উপজেলা শাখার সাবেক ম্যানেজার রেজাউল কবিরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা এবং মেসার্স কাইফ এন্টারপ্রাইজের মালিক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দেয় দুদক।

যেকোনও দিন এই মামলা করা হবে বলে জানান মো. আকতারুল ইসলাম।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
বাঁধের ২২৫০ ব্লক লুট করে কেউ রেখেছেন গোয়ালঘরে, কেউ বানিয়েছেন সিঁড়ি
সর্বশেষ খবর
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো